আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফিলিপাইনকে দেওয়া হবে না : অর্থমন্ত্রী

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফিলিপাইনকে দেওয়া হবে না : অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে তদন্ত প্রতিবেদন ফিলিপাইনের কর্তৃপক্ষকে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ফিলিপাইন সরকারের পক্ষ থেকে দেশটির অর্থমন্ত্রী এ তদন্ত প্রতিবেদন চেয়ে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল। এর প্রেক্ষিতে বাংলাদেশের অর্থমন্ত্রী বলেছেন, ‘রিজার্ভ চুরির পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা কাউকেই দেওয়া হবে না।’

ফিলিপাইন সফর শেষে ঢাকায় ফিরে রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এ সময় তারা অর্থমন্ত্রীকে সফরের নানা বিষয়ে অবহিত করেন। এ বৈঠকের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি জানান।

সেখানে অর্থমন্ত্রী বলেছেন, ‘১৫ মিলিয়ন ডলার (চুরি যাওয়া অর্থের মধ্যে) আমরা আগেই পেয়েছি। ২৯ মিলিয়ন ডলার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে ফ্রিজ করা আছে। সেদেশের সুপ্রিম কোর্টের রায় পেলেই আমরা এই ২৯ মিলিয়ন ডলার ফেরত পাব। এটি পেতে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ফিলিপাইন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

এক প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘রিজার্ভের চুরি যাওয়া টাকা আমাদের। আমরা অবশ্যই টাকা ফেরত পাব।’

এর আগে রবিবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশের তদন্ত প্রতিবেদন দেখতে চায় ফিলিপাইন সরকার। দেশটির অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ বলেছেন, ‘ঢাকার প্রতিবেদনকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’ যদিও এ ব্যাপারে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ জানিয়েছেন, তার কাছে এখনো কিছু চাওয়া হয়নি।

তবে তদন্ত প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশের অবস্থান রবিবার সুস্পষ্ট করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এর আগেও তদন্তের স্বার্থে প্রতিবেদন প্রকাশ না করার কথা জানানো হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল, এটি প্রকাশিত হলে অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে।

রিজার্ভের চুরি হওয়া অর্থের বাকি সাড়ে ছয় কোটি ডলার উদ্ধারে ২৬ নভেম্বর ফিলিপাইন সফরে যায় আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এই দলের সঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বৈঠক হওয়ার কথা থাকলেও ‘চাপ প্রয়োগ করা হচ্ছে’—এমন কারণ দেখিয়ে বলে বৈঠকটি বাতিল করা হয়। যদিও রদ্রিগো দুতার্তে এর আগে চুরি হওয়া অর্থ ফেরতের দেওয়া হবে বলে অঙ্গীকার করেছিলেন।

তবে ওই বৈঠক বাতিল হলেও বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ফিলিপাইনের অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ। সে সময় তিনি অর্থ উদ্ধারে ফিলিপাইনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তা করবেন বলে আশ্বস্ত করেন।

প্রসঙ্গত, এ বছরের বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের চারটি হিসাবের মাধ্যমে চলে যায় ফিলিপাইনের ক্যাসিনোতে। এই অর্থের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের হাতে এসেছে দেড় কোটি ডলার।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত