আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের কৌশল আবিষ্কার করলেন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অধ্যাপক

পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের কৌশল আবিষ্কার করলেন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অধ্যাপক

পরিত্যক্ত পলিথিন ব্যাগ থেকে ডিজেল ও পেট্রোল তেল উৎপাদন কৌশল আবিস্কার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহম্মাদ মাহমুদুর রহমান।

তিনি পরীক্ষামূলকভাবে ৩০ গ্রাম প্লাস্টিক ব্যাগ থেকে ১৫ মি.লি. জ্বালানি তেল উৎপাদন করেছেন। এ প্রক্রিয়ায় ১ কেজি প্লাস্টিক থেকে আধা লিটার তেল উৎপাদন সম্ভব। এই তেল সম্পূর্ণ সালফার মুক্ত। এ প্রক্রিয়ায় ১৭% গ্যাস, ৪৩% পেট্রোল, ২৩% কেরোসিন, ১৪% ডিজেল এবং ৩% কার্বন রেসিডিউ তৈরি হয়। এ গবেষণা প্রতিবেদন মঙ্গলবার ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে পেশ করেন তিনি। ভিসি এই উৎপাদন কৌশলকে একটি যুগান্তকারী সাফল্য বলে অভিহিত করেছেন।

ড. মোহম্মাদ মাহমুদুর রহমান জানান, এ প্রক্রিয়াটি অত্যন্ত লাভজনক হবে কারণ, প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাটালিস্টটি তৈরির কাঁচামাল সস্তা ও সহজলভ্য। উৎপাদিত মিশ্রিত তেলকে Fractional Distillation-এর মাধ্যমে আলাদা করে প্রতি লিটার ৩০ টাকা হারে বাজারজাত করা সম্ভব। প্রাথমিক অবস্থায় স্বল্প পরিসরে একটি মেশিন থেকে প্রতি মাসে কমপক্ষে ৩০০ লিটার তেল উৎপাদন করা যাবে। বড় পরিসরে প্রতি মাসে লক্ষ লক্ষ লিটার তেল উৎপাদন করা যাবে। এর ফলে পরিত্যক্ত প্লাষ্টিক ব্যাগ থেকে জ্বালানি তেল উৎপাদনের মাধ্যমে প্লাষ্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ দূষণ থেকে সমগ্র দেশ রক্ষা পাবে। এই তেল সকল প্রকার যানবাহন, সেচ পাম্প ও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। এই প্রক্রিয়ায় উৎপাদিত গ্যাস থেকে বিদ্যুৎও উৎপাদন করা যাবে। ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী বিপ্লব সূচিত হবে বলে বিশেষজ্ঞগণের অভিমত।

এই গবেষণাটি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাখাতে উচ্চশিক্ষা গবেষণা সহায়তার লক্ষ্যে Selective Catalytic Degradation of Waste Plastics to Gasoline & Diesel Fuel প্রকল্পের অর্থায়নে সম্পাদন করা হচ্ছে। এই প্রকল্পে বুয়েট ও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (গাজীপুর)-এর এম.ফিল গবেষকগণ সহায়তা করেছেন।

উল্লেখ্য, ড. মোহাম্মদ মাহমুদুর রহমান যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পি.এইচ.ডি এবং নেদারল্যান্ডস-এর Eindhoven University of Technology থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ এম.এস.সি ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে এম.এস.সি এবং বি.এস.সি ডিগ্রি অর্জন করেছেন। উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।

ড. মোহাম্মদ মাহমুদুর রহমান এই প্রকল্পে অর্থ বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সরকারি ও বেসরকারি পর্যায়ে আর্থিক সহায়তা পেলে বড় পরিসরে প্লাস্টিক হতে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত