আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশের বিভিন্ন স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম অপসারণে নির্দেশ হাইকোর্টের

দেশের বিভিন্ন স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম অপসারণে নির্দেশ হাইকোর্টের

শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে সব স্থাপনার নাম পরিবর্তন করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শিক্ষা সচিব ও স্থানীয় সরকার সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

স্বাধীনতা বিরোধীদের নাম রাস্তাঘাট, সড়ক ও স্থাপনা থেকে মুছে ফেলতে চেয়ে সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন। আগামী ১ মার্চ পরবর্তী আদেশের জন্য মামলাটি তালিকায় আসবে। একইসঙ্গে খান এ সবুরের নামে খুলনায় যেসব স্থাপনা আছে সেগুলো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনকারী ড. মুনতাসির মামুন ও শাহরিয়ার কবিরের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার এ কে রাশিদুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী এ কে রাশেদুল হক বলেছেন, ‘২০ জন স্বাধীনতা বিরোধীর নাম সংবলিত একটি তালিকা যুক্ত করে সম্পূরক এক আবেদন করা হলে আদালত ওই আদেশ দিয়েছেন।’

এই ২০ জনের নামে থাকা স্থাপনাগুলো হলো-

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এম এ আলীমের নামে বগুড়ায় জিলা পরিষদ অডিটোরিয়াম, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কায়সারের নামে হবিগঞ্জে বাস স্টপেজ ও একটি এলাকার নাম, পাবনার পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিনের নামে সিরাজগঞ্জে সাইফুদ্দিন ইয়াহিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজাকার আব্দুর রাজ্জাক মিয়ার নামে ফরিদপুরে শহীদ আব্দুর রাজ্জাক রোড, রাজাকার এনএম ইউসুফের নামে মৌলভীবাজারের কুলাউড়ায় দুটি কলেজ, একই এলাকায় রাজাকার মাহতাব উল্লাহর নামে মাহতাব সায়েরা হাইস্কুল, গাইবান্ধায় রাজাকার আব্দুল আজিজের নামে একটি স্কুল ও একটি ইউনিয়ন কমপ্লেক্স এর নামফলক, একই জেলায় স্বাধীনতা বিরোধী আব্দুল জব্বারের নামে ডিগ্রি কলেজ, নোয়াখালীতে রাজাকার তরিকুল্লার নামে রোড, ঝিনাইদহরে কোর্টচাঁদপুরে রাজাকার মিয়া মনসুর আলীর নামে একাডেমি, কুমিল্লার রেজাউর রহমানের নামে রেজাউর রহমান রোড, নাটোরে রাজাকার আব্দুস সাত্তার খানের নামে মধু মিয়া রোড, একই এলাকার রাজাকার কাউসার উদ্দিনের নামে কাউসার উদ্দিন রোড, পুরান ঢাকায় মোহাম্মদ তামিমুল ইহসানের নামে রোড, একই এলাকায় মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের নামে রোড, নেত্রকোনায় রাজাকার মোহাম্মদ আব্দুর রহমানের নামে রোড, মেহেরপুরে রাজাকার মিয়া মনসুর আলীর নামে একাডেমি, একই এলাকায় রাজাকার সবদার আলীর নামে একটি রোড ও মার্কেট, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মুজাহিদের নামে নরসিংদীর মনোহরদীতে সরকারি শিশু পরিবার নামে একটি নামফলক এবং ঝিনাইদহের শৈলকুপায় রাজাকার শফি আহমদের নামে সফিপুর পোস্ট অফিসের নাম রয়েছে।

এর আগে গত বছরের ৩ নভেম্বর স্বাধীনতা খান এ সবুর সড়ক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তনের নাম পরিবর্তনের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ নির্দেশ ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে।

স্বাধীনতা বিরোধীদের নামে স্থাপনা নামকরণ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত