আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিলের মৃত্যু

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিলের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান-২-এর সামদাদো চাইনিজ কুইসিন রেস্টুরেন্ট-এ (রোড-৩৫, হাউস নম্বর ২৭) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সাংবাদিকদের জানান, শাকিলের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালে রাখা হবে। ময়না তদন্ত শেষে সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব ময়মনসিংহের বাগমারায় দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হবে।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক।

শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার বাবা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। স্ত্রী নিলুফা আনজাম পপি।তার স্ত্রী পেশায় আইনজীবী। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন ছাত্রলীগের এক সময়ের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি শাকিল।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর তাকে বিশেষ সহকারী হিসেবে সঙ্গে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করলেও শাকিল একজন কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার কবিতা বোদ্ধা মহলে বেশ প্রশংসিত।

শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রী, সংসদের স্পীকার, জনপ্রশাসন মন্ত্রী, তথ্যমন্ত্রী, ভূমি মন্ত্রী, ছাত্রলীগ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত