আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জিয়া আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী

জিয়া আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বৃহস্পতিবার সংসদে হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধুর পক্ষে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশ সরকারের অধীনে যুদ্ধ না করে ওয়ার কাউন্সিল গঠন করে মুক্তিযুদ্ধ করার প্রস্তাব করায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী তাঁকে সাময়িক বহিষ্কার করেছিলেন। পরে জিয়া ক্ষমা প্রার্থনা করে পুনরায় সেক্টর কমান্ডারের দায়িত্ব নেন।

১৯৭৫ সালের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসের চাকরি দিয়েছিলেন। এই খুনিদের বিচার বন্ধের আইন করেছিলেন। মুক্তিযুদ্ধবিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী, যুদ্ধাপরাধী আবদুল আলীমসহ স্বাধীনতাবিরোধীদের মন্ত্রিসভায় স্থান দিয়ে এবং ধর্মভিত্তিক রাজনীতি চালু করে প্রমাণ করেছেন যে তিনি প্রকৃতপক্ষে একজন আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না।

মন্ত্রী আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর সমর্থক ছিলেন বলেই ২৫ মার্চ ১৯৭১ সালে ‘সোয়া (সোয়াত) জাহাজ’ থেকে পাকিস্তানি সমরাস্ত্র খালাস করার জন্য উদ্যোগী ছিলেন।

লায়লা আরজুমান বানুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সরকার মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের পরিবারকে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করেছে।

মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল বলেন, সরকার সাধারণ মুক্তিযোদ্ধাদের সরকারিভাবে পরিচয়পত্র দেওয়ার চিন্তাভাবনা করছে। ইতিমধ্যে যুদ্ধাহত ও খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে।

এ টি এম আবদুল ওয়াহহাবের প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং ঘরবাড়িতে আগুন দিয়েছিল—এ কথা যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, সরকার ২০১৬-১৭ অর্থবছরে বিমানবাহিনীর জন্য আটটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট যুদ্ধবিমান কেনার পরিকল্পনা গ্রহণ করেছে।

জাসদের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তবে অপরিকল্পিত ভূমির ব্যবহার ও নগরায়ণের ফলে ঢাকার তাপমাত্রা কতটা বেড়েছে, সে সম্পর্কিত গবেষণা পরিবেশ অধিদপ্তর করেনি।

প্রশ্নোত্তরের আগে বিকেল চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত