আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারীদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছি, কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী

নারীদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছি, কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছি। সুযোগ কাজে লাগাতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নারীদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। তিনি বলেন, মুখে বললে হবে না- ‘অধিকার দাও’। অধিকার আদায় করে নিতে হবে।

রোকেয়ার উদ্বৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীকে নিজের পায়ে দাঁড়িয়ে মুক্তি অর্জন করতে হবে। আর শিক্ষাই হচ্ছে তার সোপান।

নারীদের যোগ্যতার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, একটু সুযোগ পেলে মেয়েরা মেধার পরিচয় দিতে পারে। তারা ভালোভাবে প্রশাসন চালাতে পারে। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রেখে চলেছে। মেয়েরা সশ্রস্ত্র বাহিনী থেকে শুরু করে খেলাধুলা সব ক্ষেত্রে ভালো করছে।

শিক্ষায় মেয়েদের এগিয়ে যাওয়ার কথা কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে মেয়েরা এগিয়ে গেছে। স্কুল-কলেজে এখন মেয়ে শিক্ষার্থী বেশি। ছেলেদের সংখ্যা কম। ছেলেদের কীভাবে এগিয়ে আনা যায়, সেটি ভাবতে হচ্ছে। ছেলেদের আরও এগিয়ে আসতে হবে। যারা জেন্ডার সমতা নিয়ে যারা কথা বলেন তাদের বলি, আমাদের দেশে ঘটনা কিন্তু উল্টো।

সংসদের উচ্চ চারটি পদে নারীর অবস্থানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে নারী ক্ষমতায়নের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ নারী উন্নয়নের রোল মডেল। নারী রাজনীতিতে বাংলাদেশে বিশ্বে সপ্তম।

নারীদের কর্মমূখী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

যৌতুক, বাল্য বিয়ে, নারীর প্রতি সহিংসতা বন্ধসহ কর্মসংস্থান, ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে নারীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোকেয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি নারীর জন্য মুক্তির দূত হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত আর্বিভূত হয়েছিলেন। এবার নারী উন্নয়ন ও নারীর আর্ত সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় আরোমা দত্ত এবং বেগম নুর জাহানকে রোকেয়া পদক প্রদান করা হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরোমা দত্ত বলেন, এ পুরস্কার সব সংগ্রামী নারীর। আমি শুধু বাহক।

বেগম নুরজাহান বলেন, পদক পেয়ে দায়িত্ব বেড়ে গেলো। আরও নিবেদিত হয়ে কাজ করতে সবার সহযোগিতা কামনা করি।

আগামীতে রোকেয়া পদক দুইজন থেকে বাড়িয়ে পাঁচজন দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত