আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘ভারতকে মুক্ত আকাশ সুবিধা দেওয়া সার্বভৌমত্বের জন্য হুমকি’

‘ভারতকে মুক্ত আকাশ সুবিধা দেওয়া সার্বভৌমত্বের জন্য হুমকি’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ২০ দলীয় জোটের প্রচারণা সমন্বয় কমিটির সদস্য সচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ-ভারত চুক্তি সই হচ্ছে। এ ছাড়াও বাংলাদেশের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার করতেও ওপেন স্কাই সুবিধা চাচ্ছে ভারত। ভারত বাংলাদেশের বিভিন্ন বন্দর, সড়ক ও মুক্ত আকাশ সুবিধা নিলে আক্ষরিক অর্থেই বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না।’

রাজধানীর নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ‘মজলুম জননেতা’ মওলানা ভাসানীর ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেছেন।

গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘বর্তমান বিনাভোটের সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে একের পর এক চুক্তি করে যাচ্ছে। বাংলাদেশকে তারা ভারতের হাতে উজাড় করে দিচ্ছে। অথচ বিনিময়ে বাংলাদেশ এখন পর্যন্ত কিছুই পায়নি। ভারত একতরফাভাবে অভিন্ন নদীর পানি প্রত্যাহার করে নিয়েছে। এক লিটার পানিও তারা ছাড় দিচ্ছে না। ইতোমধ্যে বলতে গেলে বিনামূল্যেই ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে।’

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র রক্ষায় মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রদর্শিত পথে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেছেন, ‘মওলানা ভাসানীই বুঝিয়েছেন শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতি নয়; দেশের পক্ষে, মানুষের পক্ষে সাম্রাজ্যবাদী আর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মেরুদন্ড সোজা করে লড়াই করাই হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি।’

বাংলাদেশ ন্যাপের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত থাকলেও দেশের স্বার্থবিরোধী এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি না। আর তাই সমগ্র জাতি উপলব্ধি করছে দেশের স্বার্থে মজলুম জননেতা মওলানা ভাসানীর মতো নেতার আজ কতটা প্রয়োজন। সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি এবং তাদের দোসরদের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করার মতো নেতার কতটা জরুরি।’

বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে আলোচনায় ২০ দলের শরিক এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব এ. এস. এম. শামিম, বাংলাদেশ ন্যাপের কেন্দ্রী নেতা মো. কামাল ভুইয়া, বাসন্তী বরুয়া বাবলী, মো. মিজানুর রহমান, জাতীয় ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেল, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত