আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশের পর্নো সাইটগুলো বন্ধের চিন্তা করছে সরকার : তারানা হালিম

দেশের পর্নো সাইটগুলো বন্ধের চিন্তা করছে সরকার : তারানা হালিম

দেশের পর্নো সাইটগুলো বন্ধের চিন্তা করছে সরকার। এছাড়া বিদেশের পর্নো সাইটগুলোতে যারা ঢুকবে তাদের পরিচয় প্রকাশেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে প্রতিমন্ত্রী বলেন, আমরা কমিটি গঠন করে দিয়েছি। তারা যে পেইজগুলো আমাদের দেবে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবো। দেশের মধ্যে যে সাইটগুলো জেনারেট করছে আইএসপি লাইসেন্সধারীদের বলছি সবাইকে যেনো ব্লক করেন। ব্লক না করলে কাস্টমার বেড়ে যায়।

তিনি বলেন, বাইরে থেকে জেনারেট হওয়া সাইটগুলো শতভাগ বন্ধ করা সম্ভব নয়। দেশেরগুলো যদি ৭০-৮০ ভাগও বন্ধ করতে পারি তাহলে অনেক বড় কাজ হবে। এছাড়া পর্নো সাইট ব্যবহারকারীদের পরিচয় প্রকাশের চিন্তা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “যে সাইটগুলো ইন্টারন্যাশনালি জেনারেট করছে সেগুলো অ্যাক্সেস করতে হলে এমন কোনো মেকানিজম করতে পারি কি-না যাতে এক্সপোজড হয় কে কে অ্যাক্সেস করছে। ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে অনেকেই বানোয়াটভাবে করতে পারবেন। অ্যাট লিস্ট এক্সোপোজ হওয়ার ভয়েও কিন্তু দেখবে না। এ জিনিসটা করার জন্য পরিকল্পনা করছি, সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসতে বলেছি। যেটা অ্যাপ্লাই করলে সুবিধাজনক, সেটি ব্যবহার করবো। ”

গত ২৮ নভেম্বর সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ’ সভায় পর্নো ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য একটি কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয় ১৫ দিনের মধ্যে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত