আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকছে না

দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকছে না

কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার বিকেলে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়টি আগামীকাল (বুধবার) নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট সূত্র।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ। 
 
তিনি জানান, সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় গতকাল (সোমবার) অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনও রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ দেয়া হবে না। যেহেতু এটি ন্যায় বিচারের প্রতীক সেহেতু এটি কাউকে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না।

জানা গেছে, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিং এর মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ২টা চেইনের স্থলে ৩টা চেইন লাগানো হবে। এনেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ৩টি চেইনই থাকবে। এছাড়া নতুন বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬২ দিন নির্ধারণ করা হয়েছে।

সাব্বির ফয়েজ আরও জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট দুই বিভাগের বিচারপতিরা ওই সভায় উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছেন, ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা বাংলাদেশে সুপ্রিম কোর্টেরও মনোগ্রাম। এই প্রতীক যেন কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেয়া না হয়, সে বিষয়ে নির্বাচন কমশিনকে চিঠি দেয়া হবে। আগামীকাল বুধাবার আমরা চিঠি পাঠাবো।

উল্লেখ্য, দেশের মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সময় ‘দাড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। ২০০৮ সালের ৪ নভেম্বর ওই প্রতীকেই দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্রের কারণে হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ করা হয়েছে।

দল হিসেব জামায়াত ইসলামী থাকছে কিনা সেটাও এখন আপিল বিভাগের নিষ্পত্তির পর জানা যাবে। এদিকে সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের বিচার প্রক্রিয়াধীন। সংগঠনের বিচারের জন্য আইন তৈরি করে দলটির বিচার করা হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত