আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

`প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি নিয়ে সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে'

`প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি নিয়ে সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হাঙ্গেরিগামী বিমানে ‘মনুষ্য সৃষ্ট’ যান্ত্রিক ত্রুটি উদ্দেশ্যমূলক কিনা তা জানতে সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বিমান মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সচিবালয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির বুদাপেস্টে ‘পানি শীর্ষ সম্মেলন-২০১৬’ এ অংশ নিতে ২৭ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন। হাঙ্গেরি পৌঁছার আগেই যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি তুর্কেমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে।

এ ঘটনায় ২৮ নভেম্বর বিমান ও পর্যটন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আলাদাভাবে কমিটি গঠন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ৩০ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিমানের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিভাগের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করার কথা জানান।

মন্ত্রী তখন জানিয়েছিলেন, তেল চলাচলের পাইপে একটি নাট ঢিলা হওয়ার কারণে জ্বালানির চাপ কমে যাওয়ার বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে। এক্ষেত্রে হিউম্যান ফেইল্যুর ফ্যাক্টর (মানুষ্য গাফিলতিজনিত বিষয়) প্রধান বলে কমিটি চিহ্নিত করেছে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।

সর্বশেষ এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনজন শীর্ষ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

রবিবারও বিমানমন্ত্রী বলেন, ‘বিমানের ওয়েল প্রেসার কমে যাওয়ার কারণ সেখানকার বি নাটটি ঢিলা ছিল। এক পর্যায়ে এটা নিশ্চিতভাবে বিপদজনক হতে পারত। আমাদের সৌভাগ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো ক্ষতি সাধন হয়নি। কিন্তু এর চেয়ে বড় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন আর আসতে পারে না।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে তার জীবননাশের জন্য বহুবার চেষ্টা হয়েছে। কখনো একেবারে প্রকাশ্যে, কখনো গোপনে। সেক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

গত ১০ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। প্রাথমিক তদন্তে রিপোর্টের ভিত্তিতে ৬ জন ও পরবর্তী সময় আরও তিনজনসহ মোট ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এ ঘটনায় মন্ত্রী হিসেবে আপনার দায় আছে কিনা-একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি তো নৈতিক দায় সব সময়ই স্বীকার করি। তার মানে এই নয় যে আমার দায় আছে। আপনাদের বিবেচনায় যদি থাকে তবে তাই।’

এ সময় বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত