আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চলমান শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আশুলিয়া এলাকার ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তনিকারকদের সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে এ কথা জানান সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকার কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন আমাদের উদ্যোক্তারা। কারখানায় কাজ না করলে আইন অনুয়ায়ী কোনো শ্রমিক বেতন পাবেন না।

বিজিএমইএ সভাপতি জানান, নয় দিন ধরে আশুলিয়ায় শ্রমিক আন্দোলন চলছে। সমস্যা ক্রমেই বাড়ছে।

গতকাল সোমবার রাতে শ্রমিকদের সঙ্গে বৈঠেকে মঙ্গলবার তারা কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে তারা সে প্রতিশ্রুতি রক্ষা করেনি।  এ অবস্থায় আমাদের উদ্যোক্তারা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকায় তাদের কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হলেন।

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এই শিল্পকে নিয়ে যারা চক্রান্ত করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। সংসদে আইন করে শাস্তি দিন, যাতে আর কেউ এই শিল্পকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

বিজিএমইএ সভাপতি বলেন, শিল্প কারখানা চালানোর জন্য আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিন। তা না হলে কারখানা খোলা রাখা সম্ভব হবে না। এর প্রভাব পড়বে আর্থ-সামাজিক কাঠামোতে।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো  উস্কানিতে প্ররোচিত হবেন না। পোশাকশিল্পে নাশকতামূলক কর্মকাণ্ড চালাবেন না। দায়িত্বের সাথে নিজ নিজ কাজ করুন। দেশের স্বার্থে উৎপাদনে আমাদের সাহায্য করুন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এ কে আজাদ প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত