আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নির্বাচনে ‘সূক্ষ্ম কারচুপি’র অভিযোগ করলেন সাখাওয়াত

নির্বাচনে ‘সূক্ষ্ম কারচুপি’র অভিযোগ করলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, ‘এ নির্বাচনে অনেক সূক্ষ্ম কারচুপি হয়েছে। যার কারণেই ধানের শীষকে পরাজয় বরণ করতে হয়েছে।’

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নাসিক নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলেছে।

ভোটগ্রহণ শেষে বিকেল ৪টা থেকে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে চলে ফলাফল ঘোষণার কার্যক্রম। বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে জয়ী হয়ে নাসিকে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আইভী।

বৃহস্পতিবার রাত ১০টায় শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির নির্বাচনী মিডিয়া সেলে সাংবাদিকদের কাছে নাসিক নির্বাচনে ‘সূক্ষ্ম কারচুপি’র অভিযোগ করেন সাখাওয়াত। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে তিনি ওই সেলেই অবস্থান করছিলেন। তার সঙ্গে নির্বাচনী পরিচালনা বোর্ডের সদস্য বিএনপি নেতা আনিসুল ইসলাম সানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাখাওয়াত বলেছেন, ‘নির্বাচন কমিশন হতে স্বাক্ষরিত ফলাফল দেখে আমি আরো বিস্তারিত বলবো। তবে আমার কাছে খবর আছে অনেক কেন্দ্রে সূক্ষ্ম কারচুপি হয়েছে। যেমন- অনেক কেন্দ্রে ১ হাজার ভোট কাস্ট হয়েছে কিন্তু দেখা গেছে নৌকা পেয়েছে ৮শ ও ধানের শীষ পেয়েছে ৫শ।’

সাখাওয়াত আরো অভিযোগ করেছেন, ‘আমি শুরু থেকেই লেভেল প্লেয়িং নিয়ে প্রশ্ন তুলেছিলাম। কারণ এ নির্বাচন কমিশন সরকারের নির্দেশনাতেই চলেছে। সেটা আজ ভোটে প্রমাণিত হয়েছে। কারচুপির মাধ্যমেই ফলাফল পাল্টে দিয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত