আপডেট :

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

‘সরকারি চাকরির সুবিধা পাবে না যুদ্ধাপরাধীদের সন্তানরা’

‘সরকারি চাকরির সুবিধা পাবে না যুদ্ধাপরাধীদের সন্তানরা’

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সন্তানদের সরকারি চাকরির সুবিধা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বিচার বা সম্পদ বাজেয়াপ্ত করাই শুধু নয়, তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে চিহ্নিত করতে হবে।
 
শনিবার জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের (মুসক) উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ক্রমেই কোনো যুদ্ধাপরাধীরা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। যত দ্রুত সম্ভব তাদের নিষিদ্ধ করলেই বাঙালি জাতির মঙ্গল হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করেছে। দেশের শহীদ ও মুক্তিযুদ্ধে ত্যাগীদের সম্মান জানিয়ে যুদ্ধাপরাধীদের শেকড় সমূলে উৎপাটনে করতে হবে।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের শেকড় উপড়ে ফেলতে রাজনৈতিক শিক্ষা জরুরি। বর্তমানে অনেকেই কি আদর্শে দেশের জন্য লড়াই করছে সে সম্পর্কে অবগত নয়। ১৯৭১ সালে বাঙালির শত্রুদের সহজেই চিহ্নিত করা যেত। কিন্তু এখন ঘরের শত্রুদের চিহ্নিত করা কষ্টকর,  দুষ্কর। আজকের এই লড়াই তাই আমাদের জন্য অনেক কঠিন।

সংগঠনের চেয়ারম্যান কর্নেল (অব.) শওকত আলী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম মহাসচিব কাজী রুফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান ডা. নুজহাত চৌধুরী, সংগঠনের মোহাম্মদপুর থানার প্রেসিডেন্ট আবু সায়িদ, মহাসচিব আব্দুস সামাদ পিন্টু, ঢাবির অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত