আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলিবিদ্ধ হয়ে এমপি লিটন নিহত

গুলিবিদ্ধ হয়ে এমপি লিটন নিহত

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন লিটন।

পুলিশ, এলাকাবাসী ও রমেক সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় মোটরসাইকেলে করে ৩ যুবক দেখা করার কথা বলে তার বাড়িতে ঢুকে। বাড়িতে ঢুকে তিন যুবকের একজন এমপির শ্যালককে জিজ্ঞেস করে এমপি কোথায়। শ্যালক বলেন এমপি বাংলো ঘরে আছেন। এ সময় তিন যুবকের দুজন এমপির সঙ্গে দেখা করতে যায় এবং এক যুবক মোটরসাইকেলে থাকে। এর কিছুক্ষণ পরেই ওই দুই যুবক এমপিকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় এমপিকে গুরুতর অবস্থায় রমেক হাসপাতালে নিলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার  দিকে ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।

রমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাক্তার বিমল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অপারেশন থিয়েটারে তিনি মারা যান। তার বুকে ও হাতে ৪ থেকে ৫ টি গুলি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ অক্টোবর এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।

গত ১৫ অক্টোবর গোয়েন্দা পুলিশ ঢাকার উত্তরা থেকে তাকে আটক করে। ২৪ দিন জেলহাজতে থাকার পর গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২৪ দিন চিকিৎসা নিয়ে গত ২৬ অক্টোবর সৌরভ বাড়ি ফেরে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত