আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

২০১৬ সাল ছিল আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার বছর : নাসিম

২০১৬ সাল ছিল আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার বছর : নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৬ সাল ছিল আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার বছর। জননেত্রী শেখ হাসিনার কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপে জঙ্গি দমন ছিল এ বছরের শ্রেষ্ঠ অর্জন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘এ বছরই দেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দমন করা হয়েছে। এছাড়া এ বছরটি উন্নয়নের দিক থেকেও ছিল ভরপুর। নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ শুরু এবং শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে এ বছরেই।’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নহীন নির্বাচন উল্লেখ করে নাসিম বলেন, ‘এ নির্বাচন নিয়ে পরাজিতদের বিরূপ প্রতিক্রিয়া জাতির জন্য দুঃখজনক। এছাড়া এ বছরই দেশে প্রথমবারের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনও সম্পন্ন হয়েছে।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত