আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জনগ‌ণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার : মির্জা ফখরুল

জনগ‌ণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার : মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করায় জনগ‌ণের নিরাপত্তা দি‌তে ব্যর্থ হয়েছে সরকার- এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

১৯৭৯ সালের১ জানুয়ারি জিয়াউর রহমান ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি- এই তিন মূলনীতিকে ধারণ করে উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের জন্য প্রতিষ্ঠা করেন ছাত্রদল।

মির্জা ফখরুল বলেন, সরকা‌রের দুর্বলতার কার‌ণে এম‌পি থে‌কে শুরু ক‌রে সাধারণ মানুষ হত্যা হ‌চ্ছে। কা‌রো জীব‌নের স্বাভা‌বিক মৃত্যূর গ্যারা‌ন্টি নেই।

এম‌পি লিটন হত্যায় বিএন‌পি-জামায়াত জ‌ড়িত ব‌লে সরকা‌রের পক্ষ বলা হ‌য়ে‌ছে, এর জবা‌বে তিনি বলেন, সরকার বরাবরই নি‌জে‌দের অপকর্মগু‌লো‌কে অন্যের ওপর চা‌পি‌য়ে দেয়। এর মাধ্য‌মে তারা ফায়দা লুট‌তে চায়।

মির্জা ফখরুল ব‌লেন, ছাত্রদল শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের মাজা‌রে ফুল দি‌য়ে শ্রদ্ধা জা‌নিয়ে শপথ নি‌য়ে‌ছে। দে‌শের গণতন্ত্র ফিরি‌য়ে আন‌তে বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া‌কে সঙ্গে নি‌য়ে, তা‌রেক রহমা‌নের পরাম‌র্শে লড়াই ক‌রে যা‌বে ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির ‌সি‌নিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভো‌কেট রুহুল ক‌বির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপ‌তি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট, আবু আল আতিক হাসান মিন্টু, নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মেহবুব মাছুম শান্ত, দফতর সম্পদক আবদুস সাত্তার পা‌টোয়ারী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত