আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নতুন বছরে ডিজিটাল বই পাচ্ছে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

নতুন বছরে ডিজিটাল বই পাচ্ছে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

নবম ও দশম শ্রেণির জন্য দেশে প্রথমবারের মত উন্নয়নকৃত ই-লার্নিং ও ই-ম্যানুয়েল কনটেন্ট সোমবার থেকে চালু হচ্ছে। ফলে শিক্ষার্থীরা যেমন অনলাইনে নিজেদের পাঠ নিতে পারবে তেমনি শিক্ষকরাও পাঠদানের জন্য পরিপূর্ণ একটি গাইডলাইন পাবেন ডিজিটাল মাধ্যমে।

টিচিং কোয়ালিটি ইম্প্রুভমেন্ট-২ প্রকল্পের আওতায় এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) কারিগরি সহযোগিতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামগ্রিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এসব কনটেন্ট তৈরি করা হয়েছে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শিক্ষামন্ত্রণালযের আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে ডিজিটাল বই উদ্বোধনকালে একথা বলেন।

শিক্ষার মান নিয়ে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান বাড়ছে না বলে শিক্ষার্থীদের হতাশ করবেন না। দেশের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা যতটা এগিয়ে গেছে, তার থেকে আমরা পিছিয়ে রয়েছি।

মন্ত্রী বলেন, বইযের বোঝা কমাতে ই-পাঠ্যপুস্তক তৈরির কাজ শুরু করেছি। সম্প্রতি মাদরাসা বোর্ডের চারটি বই আধুনিক পাঠ পদ্ধতির মাধ্যমে ই-লার্নিং করা হয়েছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে নবম-দশম শ্রেণির সব বই ই-লার্নিং হচ্ছে। এর মাধ্যমে পাঠ্যবইয়ে জটিল বিষয়গুলো অডিও-ভিডিও দ্বারা ব্যাখ্যা ও সহজ উদাহরণ যোগ করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সারাদেশে ৪০ হাজারের বেশি মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। ২৫ হাজারের বেশি ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। যুগোপযোগী সিলেবাস তৈরি করা হচ্ছে।

নাহিদ বলেন, আমাদের নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের অভিজ্ঞ করে তোলা হচ্ছে। তারা আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল মেধায় শিক্ষিত করে তুলবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি বিভাগের সচিব মো. আলমগীর হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, এডিবির সিনিয়র সোশ্যাল সেক্টর অফিসার এস এম এবাদুর রহমান, টিকিউআই-২ প্রকল্পের পরিচালক মো. জহির উদ্দীন বাবর প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তাসহ শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত