আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সাংসদদের নিরাপত্তায় পুলিশের বিশেষ পদক্ষেপ

সাংসদদের নিরাপত্তায় পুলিশের বিশেষ পদক্ষেপ

বৃহত্তর রাজশাহীর তিন জেলার সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাইবান্ধায় সরকার দলীয় সংসদ সদস্য লিটন খুন হওয়ার পর ২২ জেলার সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলার এসপিদের কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। এর অংশ হিসেবে সংসদ সদস্যদের সার্বক্ষণিক দেহরক্ষীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশি তৎপরতা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে সংসদ সদস্যের পরামর্শ নিতে বলা হয়েছে।

সূত্র মতে, ঝুঁকিপূর্ণ জেলাগুলো হচ্ছে- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, লালমনিরহাট, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পাবনা, মেহেরপুর, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, কক্সবাজার ও নীলফামারী।

এ ব্যাপারে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, এক সময় বাগমারা সর্বহারা ও জেএমবির ঘাঁটি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেএমবি ও সর্বহারা দলের সঙ্গে সম্পৃক্তরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। এখন বাগমারায় বিভিন্ন দল, মত ও ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। এরপরও কোনো গোষ্ঠী যদি এ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতার পরিকল্পনা করে, তবে তাদের প্রতিরোধ করা হবে।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। 

রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন বলেন, জনপ্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি পুলিশের কাছে গুরুত্বপূর্ণ। সবসময় সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশের সদস্যরা সতর্ক রয়েছেন। তারপরও গাইবান্ধায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 
এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত