আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

রবিবার সোহরাওয়ার্দী বা নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

রবিবার সোহরাওয়ার্দী বা নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ‌্যান না হলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হলেও সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী ৫ জানুয়ারির ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এই রবিবার ৭ জানুয়ারি এই সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে।

ঘোষিত সেই সমাবেশের আগের দিন শনিবার (০৬ জানুয়ারি) বিকালে দলীয় এক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানালেন। এর আগে ৫ জানুয়ারি ঢাকা ছাড়া সব জেলায় কালোপতাকা মিছিল কর্মসূচি পালন করে দলটি। দুটি মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন থাকায় ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় ৭ জানুয়ারি।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনিপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। যেখানে ১৫৪টি আসনে ক্ষমতাসীনরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। সেই দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত‌্যা দিবস’ হিসেবে পালন করে।

সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের ঘোষণা থাকলেও এখনও তার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ।

এ অবস্থায় মহানগর বিএনপির এক প্রস্তুতি সভায় মির্জা ফখরুল বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছি। আমরা এখনও বলছি, যদি সন্ধ্যার মধ্যেও অনুমতি দেন, ইনশাল্লাহ, আমরা কালকে (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে সক্ষম হবে। আশা করি, আপনাদের (সরকার) শুভ বুদ্ধির উদয় হবে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেবেন।

এ অবস্থায় মহানগর বিএনপির এক প্রস্তুতি সভায় মির্জা ফখরুল বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছি। আমরা এখনও বলছি, যদি সন্ধ্যার মধ্যেও অনুমতি দেন, ইনশাল্লাহ, আমরা কালকে (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে সক্ষম হবে। আশা করি, আপনাদের (সরকার) শুভ বুদ্ধির উদয় হবে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেবেন।

বিকল্প হিসেবে নয়াপল্টনে হলেও অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আবার এটাও বলছি, যদি সেখানে দিতে অসুবিধা হয়, আমাদের পার্টি অফিসের (নয়া পল্টন) সামনে দেন, সেটাও সফল করতে পারব। আমরা দুটি প্রস্তাবই রাখছি।

সরকার বিএনপিকে ভয় পায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের উত্তাল যে তরঙ্গরোষ সেটা তারা দেখেছে বলে ভয় পায়। দেশ ও জনগণের স্বার্থে আমাদের উঠে দাঁড়াতে হবে, আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে।

সভায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, এখনও নিশ্চিত নই, সরকার আমাদের অনুমতি দেবে কি না। তবে আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন, যেই মুহূর্তে ঘোষণা আসবে, সেই মুহূর্তে আমরা এই সরকারকে দেখিয়ে দেব-এক ঘণ্টার নোটিশেও আমরা জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে পারি।

মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মহানগর নেতারা বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত