আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

সারা জীবনের সঞ্চয় দিয়ে পাঠাগার করবেন প্রধান বিচারপতি

সারা জীবনের সঞ্চয় দিয়ে পাঠাগার করবেন প্রধান বিচারপতি

সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি পাঠাগার করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি একটা লাইব্রেরি করছি। এই লাইব্রেরির জন্য ইতিমধ্যে আমি ২০ থেকে ২৫ লাখ টাকার বই কিনেছি। চিন্তা করেছি, আমার খরচ বাদে, আমার জীবনের যা ইনকাম তা দিয়ে একটা চারতলা বিল্ডিং করে লাইব্রেরি করব। এই লাইব্রেরিতে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমেরিকা থেকে বই অনুদান দিতে যাচ্ছেন। এতদিন ভেবেছিলাম, আমি অন্য কারো ডোনেশন নেব না। এখন অবশ্য নির্দিষ্ট কিছু ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের বই নিচ্ছি এবং এটা আমি ওয়েবসাইটে দিচ্ছি।’

বিভিন্ন রায়ে বিচারপতিদের দুর্বলতা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আজকে সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে প্রকাশ্যে বলছি, আমাদের যেগুলো জাজমেন্ট হয় তাতে অনেক ত্রুটি আছে। আমি নিজেই আমি আমার জাজমেন্টে ত্রুটি পাই। বছর খানেক বা দুই বছর আগের রায় এখন দেখে ভাবি, এটা কী লিখলাম!

এজন্য দুর্বলতাগুলো ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করতে জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি আহ্বান জানান এস কে সিনহা। তিনি বলেন, ‘আমি পেলাম না যে, একজন বিজ্ঞ আইনজীবী আমার রায়ে এই ত্রুটি আছে এটা ধরিয়ে দেবেন। আইনজীবীরা কেন সেসব বিষয়ে লিখেন না। আমি আহ্বান জানাচ্ছি, আমাদের কোন জায়গায় ত্রুটি আছে, আপনারা গঠনমূলক সমালোচনা করুন। আমি ওয়েলকাম জানাব। দুঃখজনক হলো, আমরা কোনো কনস্ট্রাকটিভ সমালোচনা না করে ইয়েলো জার্নালিজম টাইপের মন্তব্য করা হয়।’

বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আমি যেটা মনে করি, লাইব্রেরি তো আছেই, বইগুলো আপনারা ডাইনিং টেবিলে, বেড রুমের পাশে, ড্রয়িং রুমে যেখানে সারাদিনে সচরাচর বসেন, পছন্দমতো বই সেখানে রেখে দিন। জাস্ট যখন মনে হলো হাত বাড়িয়ে পড়লেন। আপনারা গিয়ে দেখবেন, আমার পুরো বাড়ি হলো একটা লাইব্রেরি। নীচতলা ওপরতলা সব জায়গায় বই। বিছানায় ঘুমানোর সময়ও পাশে বই থাকে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

 
এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত