আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন

চারদলীয় জোট সরকার পিরোজপুরের একটি উপজেলার নাম দিয়েছিল ‘জিয়ানগর’। সে নাম বদলে আবারও সাবেক নাম ‘ইন্দুরকানী’তে ফিরেছে বর্তমান সরকার। এছাড়াও কুমিল্লা জেলায় ‘লালমাই’ নামে পৃথক একটি উপজেলা সৃজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত ন্যাশনাল ইমিপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিকন্সট্রাকশন অ্যান্ড রিফর্ম (নিকার) সভায় এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জিয়ানগরের নাম বদল করে ‘ইন্দুরকানী’ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই সভায় বলা হয়, ওই থানার নাম ইন্দুরকানী হলেও উপজেলার নাম জিয়ানগর। ফলে দুটো পৃথক নাম হওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই বিভ্রান্তি দূর করতেই থানা ও উপজেলার নাম একই রেখে ‘ইন্দুরকানী’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শফিউল আলম বলেন, ‘সভায় কুমিল্লা জেলায় লালমাই নামে নতুন একটি উপজেলা গঠন করার প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। এ উপজেলায় ৯টি ইউনিয়ন থাকবে। কুমিল্লা সদর দক্ষিণ থেকে আটটি এবং লাকসাম থেকে একটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত হবে। উপজেলার সদর দফতর জয়নগর মৌজায় করার জন্য প্রস্তাব করা হয়েছে। এটি হবে দেশের ৪৯১তম উপজেলা। এখানের লোকসংখ্যা ২ লাখ ২০ হাজার ৩২ জন, আয়তন ১৪৭ দশমিক ০৩ বর্গ কিলোমিটার।’

এছাড়া চট্টগ্রাম জেলার চান্দনাইশ উপজেলার দোহাজারি ইউনিয়নকে পৌরসভা করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘পৌরসভা করার শর্তগুলো মধ্যে রয়েছে- ওই এলাকার জনসংখ্যা থাকবে ৫০ হাজার এবং বার্ষিক আয় হতে হবে ২০ লাখ টাকা। দোহাজারির বর্তমান লোকসংখ্যা ৫৬ হাজার ৬৩৩ জন এবং বার্ষিক আয় ৭৬ লাখ। এখানের ৭৬ শতাংশ কৃষি জমি।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত