আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ইসলামী ব্যাংকে পরিবর্তনের কারণ জানতে চান মির্জা ফখরুল

ইসলামী ব্যাংকে পরিবর্তনের কারণ জানতে চান মির্জা ফখরুল

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তনের কারণ জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশিদের চাপে এই পরিবর্তন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তিনি বলেছেন, ‘আমরা জানতে চাই কোন বিদেশের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন।’ সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ এই বেসরকারি ব্যাংকের শীর্ষ পদে ব্যাপক পরিবর্তন আসে। একে অভিনব হিসেবেই দেখা হচ্ছে। ব্যাংকটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ একাধিক পদেই নতুন মুখ এসেছে। পরিবর্তন এসেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নেতৃত্বেও। নতুন নেতৃত্ব পাওয়ার পর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আরাস্তু খান বলেছেন, তার ব্যাংকে অনেক টাকা আছে এবং সরকারের বিভিন্ন প্রকল্পে তারা বিনিয়োগ করতে চান।

২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে সরকারের সাবেক সচিব আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার আরাস্তু খান পদত্যাগ করেন এবং নতুন পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। ওই দিন নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি।

রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে ইসলামী ব্যাংকে পরিবর্তনের কারণ জানান সাংবাদিকদের। তিনি বলেন, ‘ব্যাংকটি অনেক প্রফিট করে। কিন্তু প্রফিটের টাকা কোথায় যায় সেটা নিয়ে প্রশ্ন ছিল। আর এর বিদেশি অংশীদারদের মধ্যেও পরিবর্তন হয়েছে কয়েক বছরে আগে। এদেরও দাবি ছিল ব্যাংকটির ব্যবস্থাপনায় পরিবর্তন আনার। সবকিছু বিবেচনায় মনে হয় এমডি এবং চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে ফেয়ার চেইঞ্জ।’

অর্থমন্ত্রীর এই বক্তব্য সন্তুষ্ট নন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন বিদেশি ও দেশের চাপে তারা ইসলামী ব্যাংকে পরিবর্তন করেছে। আমরা জানতে চাই এটা কোন বিদেশ? কাদের চাপে ইসলামী ব্যাংকে পরির্বতন। এটা জানার অধিকার আছে।’

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদে নতুন মুখ আসার বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচি বলেন, ‘আমি ভাল মন্দ বলতে চাই না। ইসলামী ব্যাংক এমন কি সমস্যা তৈরি করেছে যার জন্য তাদের পরিচালনা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ঢালী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত