আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সাত দিনে ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে : জাতিসংঘের তথ্য

সাত দিনে ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে : জাতিসংঘের তথ্য

মায়ানামারের রাখাইন প্রদেশে চলমান অস্থিরতা থেকে পালিয়ে গত সাত দিনে ২২ হাজার রোহিঙ্গা মুসলমান সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গত অক্টোবর থেকে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্মি সেনাবাহিনীর অভিযান শুরুর পর এ নিয়ে ৬৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে সংস্থাটি জানায়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় অফিস সোমবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাস্তুচ্যুত শরণার্থীরা নিবন্ধিত শিবির, অস্থায়ী বসতিতে এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর জানায়, ৫ জানুয়ারি পর্যন্ত ৬৫ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কক্সবাজার এলাকার নিবন্ধিত ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

গত ৯ অক্টোবর মায়ানমারের সীমান্ত পুলিশের অবস্থানে হামলার প্রতিক্রিয়ায় বর্মি আর্মি ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে ঢালাওভাবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে।

তাদের নির্যাতন থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আশ্রয় শিবিরে এসব নির্যাতিতরা বর্মি সেনাবাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের মর্মভেদী কাহিনী শুনাচ্ছে।

রোহিঙ্গা গ্রামগুলোতে বার্মি সেনারা গণধর্ষণ, অগ্নিসংযোগ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব এলাকায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে এবং প্রায় ১,৩০,০০০ অসহায় মানুষ সেখানে মানবেতর জীবন যাপন করছে।

এদিকে জাতিসংঘের বিশেষ দূত হয়ে আসা ইয়াংহি লিকে রাখাইন রাজ্যের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়েছে। তবে তার পরিদর্শন এলাকা ছিল সেনাবাহিনী নিয়ন্ত্রিত।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত