আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

মানুষ পুড়িয়ে মারার জন্য জনগণই বিএনপি নেত্রীর বিচার করবে : প্রধানমন্ত্রী

মানুষ পুড়িয়ে মারার জন্য জনগণই বিএনপি নেত্রীর বিচার করবে : প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার জন্য বাংলার জনগণই একদিন বিএনপি নেত্রীর বিচার করবে। গণআদালতে তাদের বিচার হবেই।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন করবেন না-এ কথা বলে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করলেন। তার গুলশান অফিসে এসে বললেন আওয়ামী লীগ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। মানুষ হত্যা শুরু করলেন। হাজারও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললেন। এরপর জনগণ প্রতিহত শুরু করলে জনগণের চাপে তিনি অফিস ছেড়ে আদালতে হাজিরা দিয়ে ঘরে ফিরে গেলেন। যে মানুষ হত্যা করে, যু্দ্ধাপরাধীদের মন্ত্রী বানায় তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা কোনো দিন মানায় না। তারা সন্ত্রাসী-জঙ্গি, জঙ্গিদের মদদ দেয়। বাংলার জনগণই একদিন তাদের বিচার করবে। গণআদালতে তাদের বিচার হবে।

শেখ হাসিনা বলেন, ২৩১ জনকে পেট্রলবোমা দিয়ে হত্যা করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় তিন হাজার মানুষকে আহত করেছিলেন। পুলিশ, বিজিবি, গোয়েন্দা কেউ রেহাই পায়নি। মসজিদে, শত শত দোকানে আগুন দিয়েছে। এটাই ছিল খালেদা জিয়ার আন্দোলন।

তিনি আরও বলেন, এতিমের টাকা চুরি করেন, মামলায় আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়ান। তার কাছ থেকে রাজনীতি কিংবা গণতন্ত্র শিখতে হবে না।

বঙ্গবন্ধুর স্বপ্ন সরকার বাস্তবায়ন করে চলেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষ না খেয়ে থাকবে না। প্রত্যেকের আশ্রয়-চিকিৎসা-শিক্ষা নিশ্চিত হবে। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এসব আওয়ামী লীগ সরকার পূরণ করে চলেছে।

পঁচাত্তরের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এরপর হত্যা, ক্যুর রাজনীতি শুরু হলো। অবৈধভাবে ক্ষমতা দখল করে অসাংবিধানিক শাসন কায়েম করে ষড়যন্ত্রকারীরা। যে পাকিস্তানিরা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, দেশের কিছু কুলাঙ্গার তাদের পথ দেখিয়েছিল, সেই যুদ্ধাপরাধীরা অনেকে কারাগারে ছিল, জিয়াউর রহমান তাদের মুক্ত করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তার আমলে ১৯টি ক্যু হয়েছিল। কারফিউ দিয়ে দেশ চালান তিনি। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। তারা একদিকে হত্যা করে, আর একদিকে আওয়ামী লীগের লোকজনকে ধরে নিয়ে যায়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত