আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ সম্পন্ন

৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ সম্পন্ন

জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ৫৯ চেয়ারম্যান শপথ নিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস।

২০০০ সালে আইন পাস হওয়ার ১৬ বছর পর গত ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবশ্য আইনি জটিলতার কারণে ওইদিন কুষ্টিয়া ও বগুড়া জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া আইনের পৃথক বিধান থাকায় ৩ পার্বত্য জেলা (বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি) এ নির্বাচনের আওতায় ছিল না।

জেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার ছিল না। ইউনিয়ন, উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরাই এ নির্বাচনে ভোটার ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল অংশ নেয়নি। তবে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অনেক জেলায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শপথ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসাইন এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।
এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলির সদস্যসহ বিভিন্ন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

শপথ গ্রহণ শেষে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনাদের লক্ষ্য হবে মানুষের সেবা করা।’

তিনি আরও বলেন, ‘আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা- সেদিকে খেয়াল রাখবেন। কী কী করতে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা চড়াই উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।’

আগামী ১৮ জানুয়ারি ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত