আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কুষ্টিয়ায় বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে লুৎফর রহমান সাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদলের মিরপুর উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক থেকে সদ্য আওয়ামী লীগে যোগদান করেছিলেন।  তিনি ওই এলাকার আজিজুল হকের ছেলে এবং পেশায় গ্রাম্য চিকিৎসক ছিলেন। এ ছাড়া গত ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন তিনি।

বুধবার দুপুরে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের  খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও মিলনের বাড়িতে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে হালসা বাজারে চিকিৎসা করে মোটটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান ওরফে সাবু। আমবাড়িয়া কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সাবু হত্যার প্রতিবাদে মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিরপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিন আগামী রোববারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত