আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সব দলের সহযোগিতায় শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব : রাষ্ট্রপতি

সব দলের সহযোগিতায় শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করে বলেছেন, ‘সব রাজনৈতিক দলের সহযোগিতায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। অবাধ নির্বাচনের জন্য সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা খুবই জরুরি’। এছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। 

বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি আওয়ামী লীগ প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। আলোচনায় অংশ নিতে বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীও ধন্যবাদ জানান রাষ্ট্রপতিকে।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের সিদ্ধান্ত নেবেন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি যেরূপ উপযুক্ত বিবেচনা করবেন, সেই প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান করবেন। এ ব্যাপারে রাষ্ট্রপতির উদ্যোগের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সার্বিক সমর্থন থাকবে। তিনি নির্বাচনকে স্বচ্ছ করতে ভোট প্রদানের ক্ষেত্রে ই-ভোটিং সিস্টেম চালুর প্রস্তাব করেন। নির্বাচন কমিশন গঠনে স্থায়ী ভিত্তি প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন প্রণয়নেও তিনি দলের পক্ষ থেকে আগ্রহ ব্যক্ত করেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে চার দফা প্রস্তাব পেশ করে। প্রস্তাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং চালুরও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত গ্রহণে একক এখতিয়ারের কথাও জানিয়েছে দলটি

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, এইচ টি ইমাম, ইউসুফ হোসেন হুমায়ুন, মোহাম্মদ জমির; সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক এবং দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত