আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

চলচ্চিত্রে দেশীয় ঐতিহ্য তুলে ধরুন : উৎসব উদ্বোধনে রাষ্ট্রপতি

চলচ্চিত্রে দেশীয় ঐতিহ্য তুলে ধরুন : উৎসব উদ্বোধনে রাষ্ট্রপতি

দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে মানুষের প্রতি দায়বদ্ধ থেকে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে শাহবাগের জাতীয় যাদুঘরে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র উদ্বোধনকালে এ আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেছেন, ‘চলচ্চিত্র শুধু বিনোদন মাধ্যম নয়, একটি শক্তিশালী গণমাধ্যম। উপানুষ্ঠানিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। দর্শকের মনের উপর তার প্রভাব পড়ে।’

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আরো বলেছেন, ‘চলচ্চিত্রের ভূমিকা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র নির্মাতা, শিল্পীরা মানুষের কাছে তারকা খ্যাতি পান। বিশেষ করে তরুণদের মধ্যে তারা খুব জনপ্রিয় হন। তাই সমাজের কাছে দায়বদ্ধ থেকে তাদের সৃজনশীল কর্মকাণ্ডে নিয়োজিত হওয়া উচিত।’

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, আমাদের প্রাচীন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরতে হবে চলচ্চিত্রে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান নিয়ে উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, স্টার সিনেপ্লেক্স ও আমেরিকান (ইএমকে) সেন্টারে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত