আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কুমিল্লা সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা

কুমিল্লা সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা

ফাইল ছবি

কুমিল্লা সীমান্তের ওপারে জসিম উদ্দিন (৪২) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। বুধবার দুপুরে ভারতের কমলছড়া থানার নজিরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জসিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং সীমান্তের শংকুচাইল বিওপির হায়দরাবাদ এলাকা দিয়ে বিজিবির কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

সীমান্ত এলাকা থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া।

জানা যায়, ভারতের নজিরপুর এলাকায় বুধবার দুপুরে বাংলাদেশি নাগরিক জসিম উদ্দিনকে (৪২) বেধড়ক মারধর করে ভারতীয়রা। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের বক্সনগর হাসপাতালে ভর্তি করে।

পরে গভীর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে তার দেয়া নাম-ঠিকানা বিএফএস শংকচাইল বিজিবিকে অবহিত করে। এরপর বিজিবি তা বুড়িচং থানা পুলিশকে জানায়।

বুড়িচং থানা পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর নিহতের ছেলে ও ভাই বৃহস্পতিবার বুড়িচংয়ে পৌঁছে সীমান্তে গিয়ে মরদেহ শনাক্ত করে।

এদিকে, বৃহস্পতিবার বিকালে বিএসএফ নিহত জসিমের মরদেহ বিজিবির নিকট হস্তান্তর করে। এরপর বিজিবি মরদেহের ময়নাতদন্তের জন্য বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া জানান, বিজিবি আমাদের নিকট মরদেহ হস্তান্তর করেছে, কেন ওই ব্যক্তিকে সীমান্তের ওপারে ভারতীয়রা হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ছিলে ইলিয়াস ও ছোট ভাই নুরে আলম জানান, জসিম উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল এবং গত পাঁচ দিন যাবৎ তিনি নিঁখোজ ছিলেন। কিভাবে সে সীমান্তে গিয়েছে তা তারা পুলিশকে জানাতে পারেনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত