আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে  অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর নরসিংপুরে ‘এনায়েতপুর স্পিনিং’ মিলে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তুলা ও মেশিন পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করছে। কারখানার ব্লু রুমের ত্রুটিপূর্ণ একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত্র ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার পৌনে ১২টায় স্পিনিং মিলের ব্লু রুমে হঠাৎ করে মেশিন হতে একটি বিকট শব্দে আগুন ধরে, যা মুহূর্তের মধ্যে কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে বেরিয়ে আসে। এসময় কারখানার ব্লু রুমে ফোরম্যান আলী খান গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় প্রথমে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কারখানার জেনারেল ম্যানেজার হারাধন চন্দ্র দে দ্য রিপোর্টকে জানান, কারখানার ব্লু রুমে একটি মেশিন হতে আগুন ধরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে তুলা, মেশিন পুড়ে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মন্ডলপাড়া স্টেশনের পরিদর্শক তানভীর আলম জানান, তাদের দুটি টিম প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে নিরূপণ করা যায়নি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত