আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলশানে হামলার পরিকল্পনাকারী রাজীব আট

গুলশানে হামলার পরিকল্পনাকারী রাজীব আট

আরও ২২ হত্যাকাণ্ডে জড়িত

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ২২টি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে মো. জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদ।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা ছাড়া জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আরও যেসব হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্বে দিয়েছে সেগুলোর মধ্যে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা, টাঙ্গাইলের দর্জি নিখিল হত্যা, পাবনার পূরোহিত নিত্তরঞ্জন পান্ডে হত্যা, রংপুরের মাজারের খাদেম রহমত আলী হত্যা, কুষ্টিয়ার হোমিও চিকিৎসক সানাউর হত্যা, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যা অন্যতম।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এর আগে, শুক্রবার রাতে সিটির একটি দল টাঙ্গাইল জেলার এলেংগা বাসস্ট্যান্ড এলাকা থেকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে আটক করে।

আটকের পর জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, সে নব্য জেএমবির একজন শীর্ষ নেতা। এ ছাড়াও নব্য জেএমবির প্রধান সমন্বয়কারী তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও উত্তরবঙ্গের সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দু পুরোহিত, খ্রিষ্টান ধর্মাবলম্বী ও বিদেশী হত্যা এবং শিয়া মসজিদে হামলাসহ মোট ২২টি হত্যাকাণ্ডে পরিকল্পনা ও বাস্তবায়নে সে নেতৃত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, তামিম চৌধুরী ও নুরুল ইসলাম মারজানের সাথে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা পরিকল্পনায় সে সরাসরি জড়িত ছিল। গুলশান হামলার জন্য অপারেশনাল হাউস হিসেবে ব্যবহৃত বসুন্ধরার বাসায় এক সপ্তাহ অবস্থান করে অংশগ্রহণকারী দলের সবাইকে সে হামলায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করে।

সিটি ইউনিটের প্রধান বলেন, নব্য জেএমবিতে যোগদানের আগে সে জেএমবির শূরা সদস্য ডা. নজরুল ইসলামের সহযোগী হিসেবে জেএমবির কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল। গুলশান হামলার পর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে সে আত্মগোপনে থাকে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত