আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিএনপি আবারও রাজপথে নামবে : মির্জা ফখরুল

বিএনপি আবারও রাজপথে নামবে : মির্জা ফখরুল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুদফা আন্দোলনে নেমে ‘ব্যর্থ’ হওয়া বিএনপি আবারও রাজপথে নামবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ হবে উল্লেখ করে জনগণকে তার ওপর আস্থা রাখতেও বলেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ‘জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। বইটি রচনা করেছেন কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার।

দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় তা বর্জন করে আন্দোলনের ডাক দেয় বিএনপি। দুই দফায় আন্দোলনে নামলেও দাবি আদায় হয়নি। তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, আন্দোলন করার তো শক্তি বা অবস্থা বিএনপির নেই।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি রাজপথে নেই-এ কথা সত্য নয়। আমরা রাজপথে আছি। সময় ও সুযোগমতো আবারও আসব।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আস্থা রাখুন। তার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মী জেলে রয়েছেন। এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের লড়াই করতে হয়। তারপরও বিএনপির একজন নেতা-কর্মীকেও দল থেকে বিচ্যুত করতে পারেনি। এটাই বেগম খালেদা জিয়ার সফলতা।’

ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, নগর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠা ডা. জাফরুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান, জাসাসের সভাপতি এম এ মালেক প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত