আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

নির্বাচন কমিশন গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি করবেন প্রেসিডেন্ট

নির্বাচন কমিশন গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি করবেন প্রেসিডেন্ট

নির্বাচন কমিশন গঠনে শিগগিরই পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। ওই কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নামের সুপারিশ করবেন প্রেসিডেন্টকে। পরে প্রেসিডেন্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে।

বঙ্গভবনের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট দ্রুত সার্চ কমিটি গঠন করবেন। ওই কর্মকর্তা জানান, ১৮ই জানুয়ারি ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রেসিডেন্টের সংলাপ শেষ হবে। এই সংলাপ শেষ হওয়ার পরই দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে। এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি গঠন বিষয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট। আরো আটটি দলকে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান ২০১২ সালে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেন। এই সার্চ কমিটির সুপারিশেই বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।



এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত