আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গিনেস বুকে বাংলাদেশি সাইক্লিস্টদের বিশ্বরেকর্ড

গিনেস বুকে বাংলাদেশি সাইক্লিস্টদের বিশ্বরেকর্ড

চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ‘বিডিসাইক্লিস্টস’ এর উদ্যোগে এক লেনে ১ হাজার ১৮৬ জন সাইকেল চালিয়ে একটি বিশ্বরেকর্ড গড়ার প্রয়াস চালায়।

তার ভিডিওচিত্র ও অন্যান্য ডকুমেন্ট ডিসেম্বরে বিচার-বিশ্লেষণের জন্য ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ কর্তৃপক্ষের কাছে জমা দেয়। সেটা বিচার-বিশ্লেষণ করে আজ মঙ্গলবার স্বীকৃতি দেয় গিনেস কর্তৃপক্ষ।

এর আগে, বসনিয়া হার্জেগোভিনা ২০১৫ সালে ৯৮৪ জন সাইক্লিস্টদের নিয়ে এক লেনে সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল। সেটা ভেঙে দিতে ২০১৬ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ১ হাজার ১৮৬ জন সাইক্লিস্ট এক লেনে গিনেস বুকের নিয়ম মেনে একসঙ্গে সাইকেল চালান। সেটার ভিডিও ধারন করে জমা দেওয়া হয় গিনেস বুক কর্তৃপক্ষের কাছে।

সেটা বিচার বিশ্লেষণ করে এক মাসের মাথায় স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। ১৬ ডিসেম্বর কুড়িল বিশ্বরোর্ডের ৩ হাজার ফুট রাস্তায় ১ হাজার ১৮৬ জন সাইক্লিক ১০ কিলোমিটার সাইকেল চালিয়ে এই বিশ্বরেকর্ড গড়েন।

এমন একটি রেকর্ড গড়ার ইচ্ছা অনেক দিনের ছিল বিডিসাইক্লিস্টস এর। সে লক্ষ্যে তারা ২০১৬ সালের মার্চে অনলাইনে নিবন্ধন শুরু করে। এরপর করা হয় প্রাথমিক বাছাই। সেই বাছাইকৃতদের নিয়ে ছয় থেকে সাতবার ট্রায়াল দেওয়া হয়। এরপর ২০১৬ সালের ১৬ ডিসেম্বর বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা চালানো হয় ১ হাজার ১৮৬ জন সাইক্লিস্টদের নিয়ে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, কঠোরভাবে নিয়মকানুন মেনে ১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হয়।

সতর্কতার সঙ্গে ধারণ করা হয় ভিডিও। অবশেষে সব প্রচেষ্টা সফলতার মুখ দেখল। বাংলাদেশের সাইক্লিস্টরা একটি বিশ্বরেকর্ডের মালিক হল। এমন অর্জনে যারপরনাই খুশি বিডিসাইক্লিস্টস এর সদস্যরা। আনন্দ উল্লাস করতে মঙ্গলবার রাতে তারা জড়ো হয় মানিক মিয়া অ্যাভিনিউতে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত