আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সুনামগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে আ.লীগের দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ৩

সুনামগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে আ.লীগের দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ৩

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দুই পক্ষের বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ঘোরামারা সাতপাকিয়া প্রকাশিত জারলিয়া জলমহালের দখল নিয়ে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতা একরার বাহিনীর লোকজন ও ইজারাদার পক্ষের ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া এবং এয়াহিয়া চৌধুরীর লোকজনের  মধ্যে এ সংঘর্ষে ৩ জন নিহত হয়।
সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই হাতিয়া গ্রামের চান উল্লাহর ছেলে তাজুল ইসলাম (৩৫) মারা যায়। এছাড়া আকিলনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহরুল (২৮) ও আমান উল্লাহর ছেলে উজ্জ্বল (২৫) আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৪টার দিকে তাদের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাতিয়া গ্রামের মিরাস মিয়ার ছেলে আল আমিন (২৪), সুনাফর (২৭) এবং উত্তর সুরিয়ারপার গ্রামের সাহেব আলীর ছেলে মালেক মিয়াকে সিলেট ভর্তি করা হয়েছে। আহত বাকীদেরকে বিভিন্ন জায়গায় চিকিৎসা দেয়া হয়েছে।
সুত্রে আরো জানা গেছে, যুবলীগ নেতা একরার বাহিনীর লোকজন একরারের নেতৃত্বে জারলিয়া জলহাল দখল করতে গেলে ইজারাদার দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাসের পক্ষের আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া ও এয়াহিয়া চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা চলাকালে এলোপাতারি গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাজুল ইসলাম নিহত হন। নিহত তাজুল ইসলামের লাশ দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জে প্রেরণ করে।

ইজারাদার ধনঞ্জয় দাসের পক্ষের ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া জানান, সরকারকে যথাযথ খাজনা প্রদান করে দখলপ্রাপ্ত হয়ে আমরা জলমহাল ভোগ দখল করে আসছি, আজ (মঙ্গলবার) ১১টার দিকে একরার ও তার বাহিনীর ৩০/৩২ লোক অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের খলাঘরে মৎস্যজীবীদের উপর এলোপাতারি গুলি চালায়, ভয়ে খলাঘর থেকে দিকবিদিক পালাতে গিয়ে আমাদের কয়েকজন আহত হয়েছেন। কিছুদিন আগেও একরার ও তার বাহিনীর লোকজন অবৈধ বন্দুক, পাইপগান নিয়ে অতর্কিতভাবে আমাদের জলমহালে প্রবেশ করে মাছ লুট করে এবং খলাঘর দখল নিতে গুলি চালিয়েছিল। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস লিখিত অভিযোগ করেছিলেন।

একারার হোসেন দাবী করেন, ইজারাদারদের কাছ থেকে তিনি ৬ বছরের জন্য সাবলীজ নিয়ে জলমহাল দখলে আছেন, ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন আমার লোকজনের উপর হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এতে ৩ জন নিহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ১১টার দিকে একারার ৩০/৩২ জন লোক নিয়ে জলমহালটি দখল করতে গেলে ইজারাদার ধনঞ্জয়ের লোকজনের সাথে সংঘর্ষ হয়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত