আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভয় ও অস্থিরতায় আ.লীগ দিশেহারা : নজরুল

ভয় ও অস্থিরতায় আ.লীগ দিশেহারা : নজরুল


আওয়ামী লীগের মধ্যে বড় ধরনের অস্থিরতা ও ভীতি কাজ করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সার্চ কমিটি গঠনে কে এম হাসানের নাম প্রস্তাব করেনি বিএনপি। অথচ ওবায়দুল কাদের বলেছেন আমরা নাকি এই প্রস্তাব করেছি।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আরাফাত রহমান কোকো’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরের কথার সমালোচনা করে নজরুল বলেন, ‘ভয়ে ও অস্থিরতায় তারা (আওয়ামী লীগ) দিশেহারা হয়ে পড়েছে। কী করবে, কী বলবে বুঝে উঠতে পারছে না। যদি আমরা তার নাম প্রস্তাব করেও থাকি তাহলেও তো তাদের তা জানার কথা নয়।
 
নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল দেয়া তার এক বক্তব্যে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রকাশ্যে বলেছেন, ক্ষমতা হারালে জানে বাঁচবেন না। এ ধরনের কথা কারা বলতে পারে? এ কথা থেকেই প্রমাণ হয় তারা নিজেরাই জানেন, তারা যে অন্যায় করছে, নির্যাতন করছে, দুর্নীতি করেছে, জুলুম করছে তা ক্ষমতা হারালে প্রমাণ হয়ে যাবে। তারা জানে, তাদের সীমাহীন দুর্নীতির কথা প্রমাণিত হলে তারা জানে বাঁচবেন না, জনগণ তাদেরকে ছেড়ে দেবেন না।’

বিএনপির এই নীতি নির্ধারক বলেন- আমাদের চেয়ারপারসন আগেই বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো প্রতিহিংসাপরায়ণ হবেন না। তারা যেমন বিএনপির ওপর ইচ্ছামতো নির্যাতন জুলুম করছে, কোনো কিছুতে জিয়ার নাম দেখলেই সেটা পরিবর্তন করছে। কিন্তু আমরা ক্ষমতায় গেলে এমন প্রতিহিংসাপরায়ণ হবো না।

দেশের বিভিন্ন ক্ষেত্রে কোকোর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর আগে কোকো ক্রিকেটাঙ্গণে বিশাল পরিবর্তন এনে গেছেন। আজ দেশে ক্রিকেটের যে বিশ্বব্যাপী নাম তার প্রথম ধাপই শুরু হয়েছে কোকোর হাত ধরে, তিনি প্রচারবিমুখ ছিলেন, কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি কোনো পদ-পদবির জন্য কাঙ্গাল ছিলেন না। কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ অনেক অপপ্রচার চালিয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের  করা হয়েছিল।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত