আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষ : ছাত্রলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষ : ছাত্রলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত নুরুল আমিন মুহুরী (২৬) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

নুরুল আমিন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা সাব মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংর্ঘষের ঘটনা ঘটেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ সাইরুল ইসলাম জানান, একজন ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ফজলু গ্রুপের সাথে রেজভি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ ধরে রেজভি গ্রুপের কয়েকজন কর্মী সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় ফজলু গ্রুপের কর্মীরা রেজভি গ্রুপের কর্মী নুরুল আমিন মুহুরীকে মারধর করে।

একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম দুই গ্রুপের মধ্যে সমঝোতা করে দেয়। সমঝোতা করে দেওয়ার কিছুক্ষণ পর নুরুল আমিন মুহুরীর বুকে ব্যথা উঠে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় মাতৃকা হাসপাতালে আনা হয়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, মীরসরাইয়ে মারামারিতে আহত নূরুল আমিনকে বিকেল ৩টা ২০ মিনিটে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী জানান, ‘কলেজ ক্যাম্পাসে দু’গ্রুপের অবস্থানের খবর পেয়ে দ্রুত ক্যাম্পাসে গিয়ে তাদের মধ্যে সমঝোতা করে দিয়েছে। আমি পৌঁছার আগে কি হয়েছে সেটা জানি না। এর কিছুক্ষণ পর নুরুল আমিনের বুকে ব্যাথা উঠলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত