আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাকায় দুই সাংবাদিককে পুলিশের মারধর : এএসআই বরখাস্ত

ঢাকায় দুই সাংবাদিককে পুলিশের মারধর : এএসআই বরখাস্ত

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে এটিএন নিউজের দুই সাংবাদিককে মারধর করেছে পুলিশ। বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের শেষ মুহূর্তে শাহবাগ থানার সামনে আটক ব্যক্তির ফুটেজ নিতে গিয়ে মারধরের শিকার হন এটিএন নিউজের রিপোর্টার কাজী এহসান বিন দিদার এবং ক্যামেরাম্যান আ. আলিম। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, হামলায় ক্যামেরা ম্যানের চোখের উপরের অংশ কেটে গেছে। ক্যামেরা ভেঙে গেছে। রিপোর্টারের পা ভেঙে গেছে। ওই ঘটনায় এটিএন নিউজের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। এছাড়া শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে এএসআই এরশাদ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিন সদস্যের কমিটিতে রয়েছেন রমনা বিভাগের এডিসি এডমিন নাবিদ কামাল শৈবাল, এডিসি রমনা আজিমুল হক ও এসি রমনা ইহসানুল হক। তাদের দুই কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

সূত্রে জানা গেছে, সাংবাদিক লাঞ্ছনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় আরও যারা জড়িত তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত