আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মাসখানেক পর বাড়ি ফিরতে পারবেন খাদিজা

মাসখানেক পর বাড়ি ফিরতে পারবেন খাদিজা

জীবনযুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের পথে সিলেটের কলেজছাত্রী খাদিজা। আর এক মাস পরেই ফিরবেন সিলেটের বাড়িতে।

খাদিজাকে টানা দুই মাস চিকিৎসাসেবা প্রদানের পর এমনটাই বলছেন সাভারের সিআরপির চিকিৎসকরা। মাস খানেকের মধ্যেই আবারো একা হাঁটা-চলার মত অবস্থায় ফিরবেন এই কলেজছাত্রী। প্রতিদিনই একটু একটু করে হাঁটা-চলা করছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা খাদিজা।

খাদিজার প্রেমিক দাবিদার ছাত্রলীগ নেতা বদরুল খাদিজাকে কুপিয়ে জখম করার পর তার যে অবস্থা হয়েছিলো তাতে তার বেঁচে ফেরার বিষয়ে ছিল সংশয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় অনেক কঠিন পথ পাড়ি দিয়ে দ্বিতীয় জীবনে পা রাখতে হচ্ছে খাদিজাকে।

হামলার পরপরই সিলেট, এরপর ঢাকায় স্কয়ার হাসপাতাল তারপর সাভারে এসে সিআরপিতে টানা দুই মাস ধরে চিকিৎসা নিচ্ছেন খাদিজা। বর্তমানে এই হাসপাতালটির মেডিক্যাল সার্ভিস উইংয়ের প্রধান ডা. সাঈদ উদ্দিন হেলালের তত্ত্বাবধানে ৩০৪ নম্বর রুমে ভর্তি রয়েছেন খাদিজা।

ডা. সাঈদ উদ্দিন হেলাল বলেন, ‘খাদিজার বেঁচে থাকার অসীম ইচ্ছে ছিল। মৃত্যু খাদিজার কাছে হার মেনেছে। না হলে তার ওপর যে বর্বর হামলা হয়েছে তাতে একজন মানুষের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

এরই মধ্যে ভাই শারনান হকের সঙ্গে খাদিজার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে। ভাই-বোনের ওই ছবিগুলো সাভারের জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে গিয়ে তোলা। ছবিতে অনেকদিন পরেই হাস্যোজ্জ্বল দেখা গেছে খাদিজাকে।

ডা. সাঈদ উদ্দিন হেলাল বলেন, ‘আমরা চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খাদিজাকে পুনর্বাসনের চেষ্টা করছি। হামলার আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করা হচ্ছে। খাদিজাকে সিআরপিতে আনার পর আমরা ছয় ধরনের চিকিৎসকের সমন্বয়ে একটি বোর্ড গঠন করি। বর্তমানে খাদিজাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তার মানসিক অবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। আশা করছি আগামী এক মাসের মধ্যে খাদিজাকে বাড়ি ফিরে যাওয়ার উপযুক্ত করে তুলতে পারব।

খাদিজার বাড়ি ফেরার এমন সম্ভাবনায় সবচেয়ে বেশি খুশি তার পরিবারের সদস্যরা। বাবা মাসুক মিয়া নিজের ব্যবসা আর সবকিছু ফেলে প্রায় চার মাস ধরে লেগে রয়েছেন মেয়ের পেছনে। আছেন মা এবং ভাইও।

বাবা মাসুক মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘এই খুশি ভাষায় প্রকাশ করা যায় না। মেয়েটা আমার আবার আগের মত হাঁটা-চলা করবে কখনও ভাবতেও পারিনি। দেশবাসীর ভালবাসায় এটা সম্ভব হয়েছে। চিকিৎসকরা বললেই আমি মেয়েকে বাড়ি নিয়ে যাব।’

‘খাদিজাও এখন বাড়ি ফিরতে চায়। সুস্থ্ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাড়ি ফিরতে চায়’, বলেন মাসুক মিয়া।

প্রসঙ্গত, গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হওয়ার পর হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ঘটনার পর রাজধানীতে এনে হাসপাতালে প্রথম দিকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিন দফা অস্ত্রোপচার হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ নভেম্বর খাদিজাকে সাভারে সিআরপিতে নেওয়া হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত