আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রূপপুরে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি হচ্ছে ভারতীয় ২ প্রতিষ্ঠানের সঙ্গে

রূপপুরে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি হচ্ছে ভারতীয় ২ প্রতিষ্ঠানের সঙ্গে

পাবনার রূপপুরে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতের দুই সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হচ্ছে। এজন্য চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘দক্ষিণ ভারতে কোদামকুলামে রাশিয়ার সহায়তায় রাশিয়ার আদলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। অনুরূপ একটি পাওয়ার প্ল্যান্ট পাবনার রূপপুরে হতে যাচ্ছে। এখানে কারিগরি এবং বুদ্ধিবৃত্তিক পরামর্শ নেওয়ার জন্য দুটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরের জন্য খসড়ার অনুমোদন দিয়েছে সরকার।’

প্রকল্প স্থাপনে সহযোগিতায় ভারত সরকারের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ (জিসিএনইপি) এবং বাংলাদেশের আণবিক শক্তি কমিশনের মধ্যে চুক্তি হবে বলে জানিয়েছেন শফিউল আলম।

তিনি আরও জানিয়েছেন, প্ল্যান্টের আণবিক নিরাপত্তা ও রেডিয়েশন প্রতিরোধে ভারত সরকারের দি অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড (এইআরবি) এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা চুক্তি হবে। সেই চুক্তির খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত