আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

টাঙ্গাইল-৪ আসনে আ.লীগ প্রার্থী হাসান ইমাম জয়ী

টাঙ্গাইল-৪ আসনে আ.লীগ প্রার্থী হাসান ইমাম জয়ী

দশম জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস পেয়েছেন ১ হাজার ৬৯৬ ভোট। এ ছাড়া নির্বাচনে অপর প্রার্থী আতাউর রহমান খান পেয়েছেন ১ হাজার ৩২০ ভোট। ভোট পড়েছে শতকরা ৬৪ দশমিক ৩৪ ভাগ।

মঙ্গলবার রাত পৌনে ৮টায় কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনের নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচন মোট ১০৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ সময় তাজুল ইসলাম বলেন, নির্বাচনে বল্লভবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রটি বাতিল করে জালভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র ঘোষকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৭০০ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৬৭ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৮৩৩ জন। মোট ভোট কেন্দ্র ১০৭টি এবং কক্ষ ৬৬১টি।

প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ে সোহেল হাজারী বলেন, কালিহাতী মানুষকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। এ সময় তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন।

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ধর্মবিরোধী বক্তব্য দেওয়ার পর সংসদ থেকে পদত্যাগ করলে এ আসন শূন্য হয়ে যায়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত