আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

চাঁদপুরে ছাত্রদের পিঠের ওপর হাঁটার ঘটনায় মামলা

চাঁদপুরে ছাত্রদের পিঠের ওপর হাঁটার ঘটনায় মামলা

চাঁদপুরের হাইমচর উপজেলায় পদ্মাসেতুর নামে শিক্ষার্থীদের পিঠের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাত ১১টার দিকে কাদির গাজী নামের এক অভিভাবক বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় হাইমচর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেনসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

হাইমচর থানার ওসি সৈয়দ মাহাবুবুর রহমান জানান, মামলাটি আমলে নিয়ে তদন্ত করা করা হচ্ছে।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান ছাড়াও মামলায় স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, ব্যবস্থাপনা কমিটির সদস্য মনসুর আহমেদ ও এমএ বাশারকে আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারি। সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করে তিনি বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।

তবে বিপত্তি ঘটেছে একটি দৃষ্টিকটূ দৃশ্যে। সেতুর আদলে হাতে হাত রেখে কয়েকজন শিক্ষার্থীর ওপর উপুড় হয়ে শুয়ে থাকা একজনের পিঠের ওপর দিয়ে হেঁটে নামেন এই জনপ্রতিনিধি। শুধু তাই নয়, নূর পাটওয়ারি যাতে নিরাপদে নিচে নামতে পারেন সেজন্য একজন শিক্ষার্থী হাঁটু গেঁড়ে এবং হাতের উপর শরীর ভর করে ছিল। ছাত্রদের পিঠের ওপর দিয়ে হাসিমুখে হেঁটে নামা চেয়ারম্যানের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়। নিন্দা প্রকাশের পাশাপাশি সবাই এই জনপ্রতিনিধির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। গ্রেপ্তারের দাবিও তুলেছেন কেউ কেউ।



এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত