আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খুলনায় গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

খুলনায় গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জনি মোল্লাকে (২৯) দুষ্কৃতকারীরা গুলি ও বোমা মেরে হত্যা করেছে।

শুক্রবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ হামলার ঘটনা ঘটে। জনি উপজেলার বেজেরডাঙ্গা এলাকার ইউসুফ মোল্লার ছেলে। জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল নিহত জনি মোল্লাকে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি দাবি করলেও স্থানীয় যুবলীগ নেতারা নিহতকে চরমপন্থী বলে আখ্যা দেন।

ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে বেজেরডাঙ্গা রেল স্টেশনের কাছে যুবলীগ নেতা জনি কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত জনি মোল্লাকে গুলি করে ও বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। স্থানীয়রা জনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এবং কী কারণে জনি মোল্লাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেননি ওসি।

তিনি আরও জানান, নিহত জনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ-সালাম বাহিনী) সেকেন্ড-ইন-কমান্ড। পুলিশ এক মাস আগে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। চার দিন আগে সে জামিনে বের হয়।

জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল নিহত জনি মোল্লাকে ফুলতলা সদর ইউনিয়ন সহসভাপতি বলে জানিয়েছেন । তবে ফুলতলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক এস এম শহীদুল্লাহ প্রিন্স বলেন, নিহত জনি যুবলীগের কোনো নেতা-কর্মী ছিলেন না। তিনি চরমপন্থী হিসেবে পরিচিত। নিহত জনি মোল্লার নামে ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত