আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধীকে ভাতা দেবে সরকার : প্রতিমন্ত্রী

পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধীকে ভাতা দেবে সরকার : প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, দেশের সকল প্রতিবন্ধীকে ভাতা দেবে সরকার। তবে তা করা হবে পর্যায়ক্রমে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) টেবিলে উত্থাপিত সংসদ সদস্য মোছা. সেলিনা জাহান লিটা এর (মহিলা আসন-১) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এদিন বিকেল ৪টা ৫০ মিনিটে সংসদের কার্যক্রম শুরু হয়।

নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘সারাদেশে প্রায় ১৬ লাখ প্রতিবন্ধীর মধ্যে ৭ লাখ ৫০ হাজার জনকে ২০১৬-২০১৭ অর্থ বছরে ভাতা প্রদান করা হচ্ছে। দেশের সকল প্রতিবন্ধীদের পর্যায়ক্রমে সরকারি ভাতা সুবিধাদির আওতায় আনা হবে।’

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রণীত ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘নিউরো-ডেপেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩’ এর আলোকে উক্ত আইনদ্বয়ের বিধিমালা প্রণয়ন করেছে।”

বিধিমালা অনুযায়ী জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণের লক্ষ্যে সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অনেক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

তিনি বলেছেন, ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকা শহরে ৪টি, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগীয় শহরে একটি করে ৬টি এবং গাইবান্ধা জেলায় একটিসহ মোট ১১টি সম্পুর্ণ অবৈতনিক স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করা হয়েছে।’

এ ছাড়া সারাদেশে সরকারি অর্থায়নে ৬২টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চালু আছে জানিয়ে তিনি বলেছেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসুচির মাধ্যমে স্কুলগামী প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাসিক প্রাথমিক স্তরে ৫০০ টাকা, মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৭০০ টাকা হারে শিক্ষা উপবৃত্তি প্রদান করছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত