আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে : নজরুল খান

দেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে : নজরুল খান

‘বিতর্কিত’ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে দেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী বন্ধু দল’।

নজরুল ইসলাম বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই ভূমিকা পালনের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তাদের নিয়ে বিতর্ক থাকা বাঞ্ছনীয় নয়। কিন্তু সেখানে বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দিয়ে দেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

বিতর্কের কারণে ২০০৬ সালে প্রাক্তন প্রধান বিচারপতি কেএম হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশের কথা স্মরণ করে দলটির এই নীতিনির্ধারক প্রশ্ন তোলেন, এখন নুরুল হুদা কি করবেন?

‘একসময় বিএনপি করার অভিযোগে ২০০৬ সালে তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। তিনি আত্মমর্যাদাশীল মানুষ, সেই দায়িত্ব গ্রহণে অনীহা প্রকাশ করেছিলেন। এখন যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন তিনি কী করবেন, সেটা তিনি ভালো বুঝবেন।’

নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলন ঘটেনি মন্তব্য করে নজরুল বলেন, ‘সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও তরিকত ফেডারেশনের দেওয়া তালিকা থেকে তিনজন কমিশনার হয়েছেন। এই অস্বাভাবিক ঘটনার পেছনে অবশ্যই কোনো আধ্যাত্মিক কারণ আছে।’

সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত