আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নির্বাচন কমিশনে কোন ভেজাল নেই : স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচন কমিশনে কোন ভেজাল নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম নির্বাচন কমিশন গঠন সম্পর্কে বলেছেন, ‘রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে নির্বাচন কমিশন গঠন করেছেন। তিনি ভাল মানুষদের নিয়োগ দিয়েছেন। যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন। কিন্তু বিএনপি বলে এ নির্বাচন কমিশনে ভেজাল আছে। এতে কিসের ভেজাল। নির্বাচন কমিশনে কোন ভেজাল নেই।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে নির্বাচন হবে, গঠিত নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন হবে। আর দেশের উন্নয়ন করতে হলে ভোট দিয়ে আবারও মহাজোট সরকারকে ক্ষমতায় আনতে হবে। মহাজোট সরকার ক্ষমতায় এলে দেশে উন্নতি হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। ২০১৮ সালে আমরা নিজেদের অর্থায়নে তৈরী করা পদ্মা সেতু দিয়ে চলাচল করবো।

২০১৯ সালের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ‘২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে আসেন। নির্বাচনের লড়াই হবে মাঠে, খেলা হবে মাঠে।’

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে, রেফারী তৈরী নির্বাচনী মাঠে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। এ দেশের মানুষ জ্বালাও পোড়াও চায়না।

সমাবেশে মন্ত্রী পিরোজপুর সদর হাসপাতালকে ১০০ শয্যার হাসপাতাল থেকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত করারও ঘোষনা দেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

পিরোজপুর সিভিল সার্জন মুহাম্মদ ফখরুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার এম এ মহিন, বরিশাল বিভাগীয় ডিআইজি মো. মারুফ হাসান, পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদ প্রসাশক মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত