আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপির সাবেক এমপির ৯ বছরের জেল

বিএনপির সাবেক এমপির ৯ বছরের জেল

পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শহিদুল আলম তালুকদারকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের রায় দিয়েছেন পটুয়াখালী স্পেশাল ও দায়রা জজ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় দেওয়া হয়। এ সময় শহিদুল আলম তালুকদার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ এপ্রিল পটুয়াখালী দুর্নীতি দমন ব্যুরোর (দুদক) উপপরিচালক লুৎফর রহমান বাউফলের সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় ১ লক্ষ ২৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভুত তথ্য এবং অবৈধভাবে ২৩ লাক্ষাধিক টাকার সম্পদ অর্জন গোপন করার অভিযোগ আনা হয়। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা শহীদুল আলমকে আসামি করে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দেন।

১০ জনের স্বাক্ষ্য শেষে সোমবার পটুয়াখালী স্পেশাল ও দায়রা জজ আদালতের বিচারক বাসু দেব রায়। ২০০৪ সালের দুদক আইনের ২৬ এর ২ ও ২৭ এর ১ ধারায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৭ বছর ও ২ বছর করে মোট ৯ বছর ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরসাথে অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়াও তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

রায় ঘোষণার পরপরই আদালতে উপস্থিত শহিদুল আলম তালুকদারকে পুলিশ তড়িঘড়ি করে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যায়। রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গাজী নেছার উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত