আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রেললাইনে বাঁশের ব্যবহার বিপজ্জনক নয় : রেলমন্ত্রী

রেললাইনে বাঁশের ব্যবহার বিপজ্জনক নয় : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘রেললাইনে স্লিপারের আঁকাবাঁকা হওয়া রোধ করতে বাঁশের ব্যবহার কোনোভাবেই বিপজ্জনক নয়।’

সোমবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এ কে এম মাঈদুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা বলেন রেলমন্ত্রী।

মুজিবুল হক জানান, ‘মূল অবকাঠামোতে কখনোই বাঁশ ব্যবহার করা হয় না। ট্রেন চলাচলের ফলে কোনো কোনো স্লিপার আঁকাবাঁকা (আউট অফ স্কয়ার) হয়ে যায়। এটা রোধ করতে রেল কর্মচারীরা হয়তো বাঁশ ব্যবহার করেছেন। তা কোনোভাবেই বিপজ্জনক নয়। এসব বাঁশ কোনো ভার বহন করে না।’

জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা কমিশনের ট্রান্সপোর্ট সেক্টর কো-অর্ডিনেশন উইংয়ের সহায়তায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক রেলওয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। ২০ বছর মেয়াদী (২০১০-২০৩০) এই মহাপরিকল্পনা চারটি পর্যায়ে বাস্তবায়নে ২ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি টাকার ২৩৫টি প্রকল্প অন্তর্ভুক্ত আছে। বর্তমানে মহাপরিকল্পনা হালনাগাদ করার কার্যক্রম চলছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত