আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভবিষ্যতে বিশ্বব্যাংকের অর্থ ব্যবহার করা হবে কিনা ভেবে দেখতে হবে : ওবায়দুল কাদের

ভবিষ্যতে বিশ্বব্যাংকের অর্থ ব্যবহার করা হবে কিনা ভেবে দেখতে হবে : ওবায়দুল কাদের

পদ্মা সেতু নির্মাণে আর্থিক দুর্নীতির ব্যাপারে সদুত্তর না পেলে ভবিষ্যতে কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো অর্থ ব্যবহার করা হবে কিনা তা ভেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।

তিনি বলেছেন, ‘সন্দেহের বসবতি হয়ে বিশ্বব্যাংক কেন আমাদের অপমান করলো, জাতি এর জবাব চায়। শেখ হাসিনা কেন অপমানিত হলেন, হেয় হলেন, এর জবাবও দিতে হবে। এসব প্রশ্নের জবাব বা সদুত্তর না পেলে ভবিষতে আমাদের কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো অর্থ ব্যবহার করবো কিনা তা ভেবে দেখতে হবে।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় গণগ্রন্থগারের শওকত ওসমান মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। ‘ট্যানারি শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষের পরিবেশ মানুষই নষ্ট করছে। পরিবেশ নষ্ট করতে করতে মানুষ এমন পর্যায়ে গেছে যে, প্রকৃতি এখন তার প্রতিশোধ নিচ্ছে। এখন শীতকালে শীত নেই। শীতে মানুষ মারা যায় না। এখন মানুষ মারা যায় বজ্রপাতে। এ বছর অন্তত দুশো মানুষ বজ্রপাতে মারা গেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেছেন, ‘হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় সেই নির্দেশ বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে। ঢাকা মহানগরকে রক্ষা করতে হলে ট্যানারি স্থানান্তর অত্যন্ত জরুরি। যত দ্রুত ট্যানারি সরানো যাবে ঢাকাবাসীর জন্য তত বেশি মঙ্গল হবে।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- অধ্যাপক ড. নাসরিন আক্তার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, প্রকৌশলী ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত