আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিশ্বে শীর্ষ ১০০ বন্দরের তালিকায় ৭৬তম চট্টগ্রাম

বিশ্বে শীর্ষ ১০০ বন্দরের তালিকায় ৭৬তম চট্টগ্রাম

বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকায় ৮৭তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে ৭৬তম স্থান অধিকার করেছে চট্টগ্রাম বন্দর।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নোত্তরে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

নৌমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দর ২০১৫ সালে ২০ লাখ ২৪ হাজার ২০৭ কন্টেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকায় ৮৭তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে ৭৬তম স্থান অধিকার করেছে। ২০১৬ সালে ১৬শতাংশ প্রবৃদ্ধিসহ ২৩ লাখ ৪৬ হাজার ৯০৯টি (টুইউইএস) কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দরটি। ফলে চলতি বছরে চট্টগ্রাম বন্দরের অবস্থান আরো উন্নতি হবে বলে আমি আশাবাদী।’

তিনি জানান, গত সাত বছরে চট্টগ্রাম বন্দর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের মধ্যে ২২ ধাপ এগিয়েছে।

বেগম পিনু খানের প্রশ্নোত্তরে নৌমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হতে বর্তমান সময় ২০১৭ পর্যন্ত যাত্রীবাহী লঞ্চে আটটি, মালবাহী লঞ্চে ১১টি নৌদুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৭৯ জন লোকের প্রাণহানি ঘটেছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত